জেলেদের সুরক্ষায় স্টারলিংক ও ড্রোনের ব্যবহার যাচাইয়ের আহ্বান
????????????

জেলেদের সুরক্ষায় স্টারলিংক ও ড্রোনের ব্যবহার যাচাইয়ের আহ্বান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া

সামুদ্রিক প্রতিবেশ ও উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা ও দায়িত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় এক বিশেষ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) কলাপাড়া উপজেলা প্রশাসনের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর উদ্যোগে এবং ‘FISHNET’ প্রকল্পের আওতায় এই কর্মশালা আয়োজিত হয়। উল্লেখ্য, OSAN Grants Programme ও UK International Development-এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধি মো. শফিকুল আলম, এস এম আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ফেডারেশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালার শুরুতে FISHNET প্রকল্পের সার্বিক লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান মাঠপর্যায়ের নানা কার্যক্রমের সুনির্দিষ্ট অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. আবু এমরান।

সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা উপকূলীয় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি বিভিন্ন দপ্তরের বর্তমান কার্যক্রম, বিদ্যমান প্রশাসনিক সীমাবদ্ধতা, জনবল সংকট এবং বিভিন্ন সেবাদানকারী সংস্থার মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করার ওপর বিশেষ তাগিদ দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, “কলাপাড়ায় FISHNET প্রকল্পের কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক।” গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ‘স্টারলিংক’ (Starlink) স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক এবং আধুনিক ‘ড্রোন’ প্রযুক্তি ব্যবহার করা যায় কি না, তা পরীক্ষামূলকভাবে যাচাই করে দেখার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও বিভিন্ন বিরল ও বাণিজ্যিক প্রজাতির মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণে সরকারি-বেসরকারি সকল পক্ষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন।

মুক্ত আলোচনায় বক্তারা সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা, জলবায়ু ঝুঁকির মুখে থাকা মৎস্যজীবীদের সামাজিক নিরাপত্তা, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্যজীবী জনগোষ্ঠীর টেকসই বিকল্প জীবিকা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের আরও দৃশ্যমান ও সক্রিয় ভূমিকার ওপর জোর সুপারিশ করেন। সমগ্র কর্মশালাটি সঞ্চালনা করেন FISHNET প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. আবু এমরান। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *