চৌগাছায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা!

চৌগাছায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলায় স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় ও পিটুনিতে গুরুতর আহত জুয়েল রানা (৪০) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বেলা ১২টা ২৫ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত জুয়েল রানা চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলার মুক্তদাহ মোড়ে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানার সাথে একই এলাকার প্রতিপক্ষ গ্রুফের কয়েকজনের তীব্র কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জুয়েল রানার ওপর অতর্কিত ও সুপরিকল্পিত হামলা চালায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযুক্তরা জুয়েল রানাকে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি লাঠিপেটা করে গুরুতর জখম করে। এ সময় অত্যন্ত নৃশংসভাবে পিটিয়ে তাঁর দুই পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জুয়েল রানার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চৌগাছা থানার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই মুক্তদাহ গ্রাম ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত ইউসুফ, কাশেম ও বাবুসহ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *