চৌগাছায় আড়তদারদের ধর্মঘটে বন্ধ কাঁচাবাজার

চৌগাছায় আড়তদারদের ধর্মঘটে বন্ধ কাঁচাবাজার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা পৌরসভাস্থ হাট-বাজারের ইজারা আদায়কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া দ্বন্দ্বে কাঁচাবাজার ও মাছের আড়ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ৭টা থেকে চৌগাছা পৌরসভার প্রধান মাছের আড়ৎ ও পাইকারি কাঁচাবাজারে এ অচলাবস্থার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজারাদার পক্ষ থেকে প্রতিটি পণ্যের ওপর কেজিপ্রতি ১ টাকা করে নতুন করে ইজারা/টোল আদায়ের দাবি করা হয়। ব্যবসায়ীদের দাবি— এ ধরণের অতিরিক্ত বা কেজিপ্রতি টোল আদায় নিয়মবহির্ভূত ও ব্যবসার জন্য ক্ষতিকর। এর প্রতিবাদে সকাল থেকে আড়তদাররা কেনাবেচা বন্ধ রেখে প্রতিবাদ জানান।

পৌরসভা সূত্রে জানা যায়, পূর্বে ২০২৫ সালে চৌগাছা পৌরসভার পাইকারি কাঁচাবাজার, মাছবাজার, মাছের আড়ৎ, পানবাজারসহ ফুটপাতের ইজারা ১ কোটি ৭৭ লাখ টাকায় নেন আতিকুর রহমান লেন্টু। চলতি ২০২৬ সালে ভ্যাটসহ সর্বনিম্ন ১ কোটি ১৫ লাখ টাকায় তিনি পুনরায় উক্ত হাট-বাজারের ইজারা লাভ করেন।

ইজারাদার প্রতি কেজিতে ১ টাকা করে ইজারা দাবি করায় আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের সাথে এ বিরোধ ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হঠাৎ বাজার বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ ক্রেতা ও দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা চরম ভোগান্তিতে পড়েছেন।

দ্রুত আলোচনা ও সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে হাট-বাজারের পরিবেশ স্বাভাবিক করার আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাসাধারণ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *