চাঁচড়ায় ২০ পিস ইয়াবাসহ আবির আটক : রেলগেটে বার্মিজ চাকুসহ মামুন গ্রেফতার

চাঁচড়ায় ২০ পিস ইয়াবাসহ আবির আটক : রেলগেটে বার্মিজ চাকুসহ মামুন গ্রেফতার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ আলাদা অভিযান চালিয়ে বার্মিজ চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে।
ডিবি পুলিশের, জানিয়েছে গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাতটার দিকে গোপন সূত্রের সংবাদ পেয়ে চঁাচড়া রায়পাড়া তুলোতলা এলাকার ভাড়া বাড়ি থেকে আবির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। ধৃত আবির হোসেন ওই এলাকার বুলবুলি বেগমের বাড়ি ভাড়াটিয়া। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
অন্যদিকে কোতোয়ালি থানার এস আই সামসুল হক জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে মুজিব সড়ক রেলগেট তামিম স্টােরের সামনে থাকে আব্দুল্লাহ আল মামুন (২১) নামে এক যুবককে আটক করা হয়। সে সময় মামুনের দেহ তল্লাশি করে তার পকেট থেকে একটি বার্মিজ চাকুর উদ্ধার করা হয়। মামুন যশোরের মণিরামপুর উপজেলার চাকলা গ্রামের আব্দুল লতিফের ছেলে। এই ঘটনায় মামুনের নামে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। ফাইল ছবি।
আরো পড়ুন

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *