খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরী এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)-এর মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান এঁর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আবারও বড় ধরণের সাফল্য অর্জন করেছে পুলিশ।
আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকায় লবনচরা থানা পুলিশের একটি অত্যন্ত সুসংগঠিত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা ও স্ট্র্যাটেজিক চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে আসা এক মাদক পাচারকারীকে ৪,০০০ (চার হাজার) পিস অ্যাম্পিফ্যাটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী (সুফিয়ান কলোনী) এলাকার সিরাজ শেখের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫)।
বিজ্ঞাপন
অভিযান সূত্রে জানা যায়, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব অমিত কুমার বর্মন এবং লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। লবণচরা থানাধীন ঠিকরাবাদ সাকিনস্থ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পশ্চিম পাশে অবস্থিত সাউথগেট রেস্টুরেন্টের সামনের প্রধান সড়কে অত্যন্ত কৌশলী একটি মোবাইল চেকপোস্ট স্থাপন করে কেএমপি’র চৌকস টিম।
সন্দেহভাজন হিসেবে আনোয়ার হোসেনকে আটক করে নিবিড় তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে নীল রঙের প্যাকেটে লুকানো ৪,০০০ পিস অ্যাম্পিফ্যাটামিনযুক্ত ধ্বংসাত্মক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম থেকে এই ইয়াবার বড় চালানটি খুলনার অভ্যন্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল।
মাদক একটি পুরো প্রজন্ম ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে কেএমপি লবণচরা থানা পুলিশের এই দূরদর্শী, নিখুঁত ও পেশাদার আভিযানিক ভূমিকা স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে বিপুল প্রশংসা কুড়িয়েছে।
কেএমপি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। মাদকমুক্ত খুলনা না হওয়া পর্যন্ত পুলিশের এই চৌকস নজরদারি ও কৌশলগত চেকপোস্ট অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

