মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক বয়স ৪০-৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর্মান্তিক প্রাণহানি ঘটেছে।
বিজ্ঞাপন
আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ভোরের দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টার সংলগ্ন এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখে যাওয়া ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছায়। এ সময় উক্ত ব্যক্তি অসাবধানতাবশত রেললাইনের ওপর চলে এলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বেশ কিছুদিন ধরে তাঁকে বারোবাজার স্টেশন, বাসস্ট্যান্ড ও আখ সেন্টার এলাকায় একা একা ঘুরে বেড়াতে দেখা যেত। তবে তাঁর নাম-পরিচয় বা গ্রামের বাড়ি কোথায়—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কেউ বলতে পারেননি।
দুর্ঘটনার পর পরই বিষয়টি খুলনা রেলওয়ে পুলিশ (জিআরপি) ও স্থানীয় ফাঁড়িকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের উদ্যোগ নেয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতিসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

