কালীগঞ্জের কোলা বাজারে পুলিশের জালে নয়ন ও মিরাজ

কালীগঞ্জের কোলা বাজারে পুলিশের জালে নয়ন ও মিরাজ

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করে সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা ভঙ্গ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটকের পর মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত বোরহান লস্করের ছেলে নয়ন লস্কর (২৩) এবং একই গ্রামের সিদ্দিক লস্করের ছেলে মিরাজ হোসেন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট ২০২৬ সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোলা বাজার এলাকা থেকে পেত্নীপাড়ার দিকে যাওয়ার রাস্তায় উক্ত দুই যুবক চরম নেশাগ্রস্ত ও বেসামাল অবস্থায় পথচারীদের ভোগান্তি ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। খবর পেয়ে কোলা বাজার পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হাতেনাতে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরীক্ষার মাধ্যমে তাদের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, “মাদক সেবন করে সর্বসাধারণের স্বাভাবিক চলাচল ও শান্তিময় পরিবেশ বিঘ্নিত করার সুনির্দিষ্ট অভিযোগে ওই দুই যুবককে আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।” তিনি দৃঢ়তার সাথে আরও উল্লেখ করেন, “কালীগঞ্জ থানা এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। মাদক গ্রহণ, বিক্রি বা বহনের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *