কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে মোট ১০৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বিগত বছরের তুলনায় ৩টি বেশি। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ বছর প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্যতামূলক সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্যান্ডেলগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খল বজায় রাখার স্বার্থে ডিজে গান বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলা পরিষদে একটি সার্বক্ষণিক মনিটরিং সেল চালু থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত পদক্ষেপ তুলে ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পূজা মণ্ডপে ৬ থেকে ৮ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পৌর এলাকায় পুলিশের একজন এসআই ও একজন এএসআইয়ের নেতৃত্বে ৩টি বিশেষ টহল টিম এবং প্রতিটি ইউনিয়নে একইভাবে একটি করে টিম সার্বক্ষণিক টহল দায়িত্বে নিয়োজিত থাকবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা তবিবর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন, রেজাউল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন, স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *