একই সাথে দুই শিশুকে যৌন নির্যাতন : ১০ বছরের শিশু হাসপাতালে

স্ফুলিঙ্গ ডেক্স :

নওগাঁর বদলগাছীর হুদ্রাকুড়ি গ্রামে বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তারের (৬০) লালসার শিকার হয়ে ১০ বছরের এক শিশু বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

​ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ১১ এপ্রিল দুপুরে এক শিশুর মা মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এবং বাবা জেলার বাইরে কাজে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী আব্দুস সাত্তার শিশুদের বিস্কুট ও আইসক্রিম দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে ১০ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি এবং এরপর ৮ বছরের অপর শিশুটিকেও নির্যাতনের চেষ্টা চালান। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুদের প্রাণে মারার হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

​ঘটনার পর ভয়ে শিশুরা চুপ থাকলেও পরদিন থেকে বড় শিশুটি তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি সেই দিনের ভয়ংকর ঘটনার বর্ণনা দেয়। পরে অন্য শিশুটিও পরিবারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

প্রতীকী  ছবি

আরো পড়ুন

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *