গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স :

গভীর রাতে বসতঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় নিহতের ৭ বছর বয়সী শিশু সন্তান আবিরকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​নিহত নাছিমা বেগম ওই এলাকার প্রবাসী আল আমিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, নাছিমার স্বামী দীর্ঘ কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন। স্বামী বিদেশে থাকায় নাছিমা তার ছোট ছেলে আবিরকে নিয়ে নিজেদের নতুন নির্মাণাধীন বাড়িতে বসবাস করতেন। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা ও ছেলেকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নাছিমার মৃত্যু হয় এবং শিশু আবির গুরুতর জখম হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​শনিবার সকাল ৭টার দিকে প্রতিবেশীরা বাড়ির কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পাশে শিশু আবিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পরপরই ভোলা সদর মডেল থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড—পূর্ব শত্রুতা নাকি ডাকাতি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। ফাইল ছবি।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *