আবারো ‘ভাইপো রাকিব’ ডিবির জালে

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের কুখ্যাত সন্ত্রাসী এবং চারটি হত্যাসহ ২৭টি মামলার দুর্ধর্ষ আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (৬ মে ২০২৬) রাতে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। পুলিশি রেকর্ডে তিনি যশোরের একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। আটক কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শহরের শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ভাইপো রাকিবের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ৪টি হত্যা, ৭টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক দ্রব্য এবং চাঁদাবাজিসহ সর্বমোট ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।

সম্প্রতি সংঘটিত বিএনপি নেতা আলমগীর হত্যা মামলার তদন্তে আটককৃত অন্যান্য আসামিরা আদালতে জবানবন্দি প্রদান করেন। সেই জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের সাথে ভাইপো রাকিবের সরাসরি সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এরই সূত্র ধরে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর ডিবির এসআই অলোক কুমার দে জানিয়েছেন, ভাইপো রাকিব বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। আলমগীর হত্যা মামলাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, ইতিপূর্বে ভাইপো রাকিব একাধিক বার পুলিশের হাতে আটক হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *