আদ-দ্বীন সখিনা হাসপাতালসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

আদ-দ্বীন সখিনা হাসপাতালসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

প্রেস বিজ্ঞপ্তি 
মুক্তেশ্বরী নদীর মাঝখানে প্রতিষ্ঠিত আদ-দ্বীন সখিনা হাসপাতালসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং উজানে ভৈরব নদীর সঙ্গে মুক্তেশ্বরীর সংযোগ পুনঃস্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, যশোর।
বুধবার (৩ জুন) বিকেল ৫টায় সংগঠনের নীল রতনধর সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৭ জুন দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া আগামী ১৫ জুন বিকেল ৫টায় মুক্তেশ্বরী পাড় পুলেরহাট থেকে ভৈরব পাড় দড়াটানা ভৈরব চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সভায় বক্তারা বলেন, মুক্তেশ্বরী নদী দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও নাব্যতা সংকটে জর্জরিত। নদীকে বাঁচাতে অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত খনন এবং উজানের সঙ্গে সংযোগ পুনঃস্থাপন জরুরি। তারা নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, তসলিম-উর-রহমান, জিল্লুর রহমান ভিটু, আবু হাসান, আহাসান উল্লাহ ময়না, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, রিয়াদ রহমান, পলাশ বিশ্বাস, শরিফ আহমেদ বাপ্পি, মুস্তাফিজুর রহমান কবির ও উজ্জ্বল বিশ্বাস।
বক্তারা চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়ার মোনসাতলা এলাকায় মুক্তেশ্বরী নদী ও জিয়া খালকে দখলমুক্ত করে খননকাজ শুরু করায় জেলা প্রশাসন, বিল হরিণা রক্ষা কমিটি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব রাশেদ খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল হরিণা রক্ষা কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম নয়ন। তিনি মুক্তেশ্বরী নদী রক্ষার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *