আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসী নওগাঁর ৭ শ্রমিকের করুণ মৃত্যু!

আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসী নওগাঁর ৭ শ্রমিকের করুণ মৃত্যু!

স্ফুলিঙ্গ ডেক্স :

সৌদি আরবে একটি সোফা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আত্রাই উপজেলার ৭ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল রোববার (৯ আগস্ট ২০২৬) মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থিত উক্ত সোফা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতদের সবাই নওগাঁর আত্রাই উপজেলার স্থায়ী বাসিন্দা এবং উক্ত কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন বাসিন্দা বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর ও নিহতের তথ্য ছড়িয়ে পড়ার পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর সংখ্যা ১৫ থেকে ১৯ জন দাবি করে নানা পোস্ট দিতে দেখা যায়। তবে সেসব তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। ইউএও জানান, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

একই উপজেলার সাতটি তাজা প্রাণ প্রবাসের মাটিতে আগুনে ছাই হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আত্রাই উপজেলা জুড়ে চরম শোকের মাতম ছড়িয়ে পড়ে। স্বজন হারানো পরিবারগুলোর কান্না ও আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *