স্ফুলিঙ্গ ডেক্স :
নওগাঁ জেলার পত্নীতলায় অভিযান চালিয়ে ৮১৭ (আটশত সতের) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক ডিলার স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
বিজ্ঞাপন
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাত ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— নওগাঁ জেলার পত্নীতলা থানার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকার বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম (৪০) এবং তাঁর স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি আভিযানিক দল দেওয়ালকুড়ি এলাকায় সিরাজুল ইসলামের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাঁদের হেফাজত থেকে কৌশলে রাখা ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে এলাকাটিতে অবৈধ মাদকের ডিলার হিসেবে কারবারি ও কেনাবেচা চালিয়ে আসছিল।
এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছবি সংগৃহীত।


