‘আওয়ামী লীগকে রাজনৈতিক ছাড় দেওয়া যাবে না’: ঝিনাইদহে জামায়াতের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

মোঃ মাসুদ রানা (ঝিনাইদহ প্রতিনিধি):

রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কেবল বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপন সমঝোতা ও আস্কারার কারণেই রাজপথে নামার দুঃসাহস পাচ্ছে বলে তীব্র অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী জাতীয় সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এবং পরবর্তী র‍্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ঐতিহ্য উল্লেখ করে বলেন, “১৯৯৬ সালেও দেশবাসী দেখেছিল কীভাবে ক্ষমতার স্বার্থে জামায়াতে ইসলামী রাজপথে আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। ইতিহাস আবারও পুনরাবৃত্তি হচ্ছে। এবারও জামায়াতের সাথে গোপনে আঁতাত করেই প্রকাশ্য রাজনীতিতে ফেরার অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ।”

জামায়াত নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি আরও যোগ করেন, “জামায়াতের শীর্ষ নেতৃত্ব বলছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে নাকি তাঁদের কোনো আপত্তি নেই। তবে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—জুলাই-আগস্টের গণহত্যার পর এ দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের কোনো প্রকার রাজনীতি আর কোনোদিন মেনে নেবে না।”

এর আগে সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে অংশ নেন রাশেদ খান।

র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *