অভয়নগরে ভুক্তভোগী বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত তিন বখাটে সন্তান দণ্ডিত

অভয়নগরে ভুক্তভোগী বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত তিন বখাটে সন্তান দণ্ডিত

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

মাদকের টাকার জন্য নিজ মা-বাবাকে শারীরিক ও মানসিকভাবে প্রতিনিয়ত নির্যাতন করার অপরাধে যশোরের অভয়নগরে তিন মাদকাসক্ত যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভুক্তভোগী প্রবীণ মা-বাবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডিত ওই যুবকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকে আসক্ত ছিল এবং নেশার টাকার জন্য বাড়িতে প্রায়ই বাবা-মায়ের ওপর অমানবিক নির্যাতন চালাত। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দাখিল করে। অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে মাঠে নামে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ দুপুরে অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতের রায়ে ওহিদ গাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই অভিযোগে অপর দুই যুবক সজীব আহমেদ ও শামীম শেখকে তিন মাস করে কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই রায় কার্যকরের পর দণ্ডিতদের পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসনের এই দ্রুত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জনজীবন সচল রাখার প্রত্যয়ে যশোরে আ.লীগের লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান

মধ্যরাতে নিজে গাড়ি চালিয়ে শহরের নিরাপত্তা তদারকিতে যশোরের এসপি

ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে পলাতক ফ্যাসিবাদী শক্তি : যশোরে রুহুল কবির রিজভী

যশোরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী : নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

চৌগাছা হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী : দশবার দেশসেরা হাসপাতালের হার...

হামিদপুরে কাভার্ড ভ্যানে কীভাবে আগুন লাগল, তা এখনো অস্পষ্ট : প্রকৃত উৎস খুঁজতে মাঠে পুলিশের বিশেষজ্...

ভোরে যশোর-নড়াইল সড়কে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ : চালক দগ্ধ, সহকারী জখম

কেশবপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

বেনাপোলে আ.লীগের ব্যানার তৈরি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুজনকে পিটুনি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *