জনজীবন সচল রাখার প্রত্যয়ে যশোরে আ.লীগের লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান

জনজীবন সচল রাখার প্রত্যয়ে যশোরে আ.লীগের লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

শহরের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখার অঙ্গীকার নিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা লকডাউনের ডাক প্রত্যাখ্যান করে জননিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখার পক্ষে নানা প্রতিবাদী স্লোগান দেন।

এই কর্মসূচিতে যশোরের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতারা একাত্মতা জানিয়ে অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কালু, যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম এবং নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন রাব্বিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের নামে জনজীবন স্থবির করা এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা সাধারণ মানুষ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন, ভীতির পরিবেশ কিংবা সহিংস রাজনীতির দিকে ফিরে যেতে চায় না; জনগণের সক্রিয় অংশগ্রহণে যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যকর কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

মিছিল ও অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা ‘লকডাউন মানি না, মানব না’, ‘স্বৈরাচারের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘জনগণের অধিকার, প্রতিষ্ঠা করো’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তাঁরা লকডাউন প্রতিহত করার পাশাপাশি সাধারণ নাগরিকদের নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয়ে যশোর সদর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

যশোরের চাঁচড়ায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে দুই শ্যালক জখম

মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ বাবা ও ছেলে আটক

ঝিকরগাছায় ছাদ থেকে পা পিছলে পড়ে বৃদ্ধার মৃত্যু

এসএমই খাতে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা ‘রঙ হ্যান্ডি ক্রাফট্‌স’-এর স্বত্বাধিকারিণী তন...

শার্শা সীমান্ত এলাকায় ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণের অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে : পাল্টা হামলার দাবি

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা : তপু গ্রেফতার

সংকটকালে বেগম খালেদা জিয়ার আস্থা ছিলেন তরিকুল ইসলাম : যশোরে স্মরণসভায় রুহুল কবির রিজভী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *