অভয়নগরে দুই মাদকসেবীকে ৯মাসের কারাদণ্ড

অভয়নগরে দুই মাদকসেবীকে ৯মাসের কারাদণ্ড

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে যশোরের অভয়নগরে দুই মাদকসেবীকে ৯ মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে ভ্রাম্যমাণ আদালত গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহাতাব শিকদারের ছেলে রমজান আলী (৪০) ও গুয়াখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২২)।
ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত কুমার রায় জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে রমজান আলী নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে সন্ধ্যায় উপজেলার গুয়াখোলা গ্রামের সাগর বিশ্বাস নামে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুজনকে একশ’ টাকা করে জরিমানাও করা হয়েছে।
এ ব্যাপারে আজ বুধবার (১৩ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। তাদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতীকী-ছবি

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *