যশোরে ট্রাক্টর উল্টে চালক গুরুতর আহত

যশোরে ট্রাক্টর উল্টে চালক গুরুতর আহত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের সর্দার বাগডাঙ্গা এলাকায় ট্রাক্টর পাল্টি খেয়ে মো. নুর-নবী (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত নুর-নবী সর্দার বাগডাঙ্গা গ্রামের মৃত নহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর-নবী ট্রাক্টর দিয়ে জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে সর্দার বাগডাঙ্গা মেইন রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়। এসময় তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *