যশোর আদালতে ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণসভা

যশোর আদালতে ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণসভা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সমরকান্তি মল্লিক মন্ডলের মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালতে শনিবার (২৩ মে) ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন।
দুপুরের জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমরকান্তি মল্লিক মন্ডলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির এক নম্বর ভবনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এএইচএম সৈয়দ সাবেরুল হক সাবু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সাবেক সভাপতি দেবাশীষ দাস, রফিকুল ইসলাম রফিক, মাহমুদা খানম, নুর আলম পান্ন, গৌর চন্দ্র মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর।
শেষে পরলোকগত সমরকান্তি মল্লিকের রূহের শান্তি কামনা করে গীতা পাঠ করেন আরতি রানী ঘোষ। স্মরণসভায় বক্তারা, সমর কান্তি মল্লিক মন্ডলের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সমর কান্তি মল্লিক মন্ডল অভয়নগরের আড়পাড়া গ্রামের মৃত গৌরপদ মন্ডলের ছেলে। তিনি যশোর শহরের বেজপাড়ায় বসবাস করতেন।
তিনি ১৯৯৪ সালের ৩ সেপ্টেম্বর যশোর জেলা আইনজীবী সমিতিতে সদস্য হিসেবে যোগদান করেন। গত শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কিডনিজনিত রোগে আক্রন্ত হয়ে হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ফাইল ছবি।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *