ধারালো চাকুসহ ত্রাস সৃষ্টিকারী চার যুবক গ্রেপ্তার

ধারালো চাকুসহ ত্রাস সৃষ্টিকারী চার যুবক গ্রেপ্তার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে চাকুসহ চার যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের দাবি, আটক যুবকেরা এলাকায় ভয়ভীতি ও ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

আটকরা হলেন শহরের পূর্ব বারান্দী বিশ্বাসপাড়ার আফজাল হোসেন (২২), খলিল মল্লিকের ছেলে রেজাউল ইসলাম রাজু (২১), সিটি কলেজপাড়ার তরিকুলের বাড়ির ভাড়াটিয়া বাবুর ছেলে আমিনুল ইসলাম (২৫) ও মনিরুল ইসলাম (২৩)।
কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম জানান, শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট সরকারি মুরগি খামারের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *