বাঘারপাড়া নারিকেলবাড়িয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বাঘারপাড়া নারিকেলবাড়িয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলায় কাজল রেখা সেতু (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকালে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল রেখা সেতু ক্ষেত্রপালা গ্রামের মো. ওহিদুর রহমানের মেয়ে এবং ক্ষেত্রপালা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল সেতু। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে তার মা আত্মীয়ের বাড়িতে যান এবং বাবা কৃষিকাজের জন্য মাঠে চলে যান। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় কোনো একসময় নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
পরে তার বাবা বাড়িতে ফিরে মেয়েকে খুঁজে না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে সেতুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *