সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির ‘হাই অ্যালার্ট’

বেনাপোল প্রতিনিধি :

সীমান্ত পথে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে যশোরের শার্শা উপজেলা এবং বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।বিশেষ করে পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি জয় লাভ করায় সেখানকার বসবাসরত মুসলমানদের বাংলাদেশ পুশিং করতে পারে এ আশঙ্কায় সীমান্তে বিজিবি টহল জোরদার করেছেন বাংলাদেশ (বিজিবি)।

অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন হয়েছে।

বিশেষ করে বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট—রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলট ও গোগা এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় টহল জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অপরাধী অনুপ্রবেশ করতে না পারে। সেই জন্য বিজিবির এই বাড়তি তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *