শার্শায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়ি দখল ও ২ মোটরসাইকেল লুট

শহিদ জয় :
যশোরের শার্শা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং দুইটি মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে এবং লুট হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুকুর খননকে কেন্দ্র করে বিরোধের জেরে একই এলাকার রবি হোসেন ও অজ্ঞাত আরও ২/৩ জন ইয়াকুব আলীর বাড়িতে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় তারা বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে তারা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর- যশোর ল-১৬-৩৮৭৯) এবং একটি হিরো স্প্লিন্ডার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর- যশোর হ-১৮-১১৮৪) জোরপূর্বক নিয়ে যায়।
ঘটনার পর শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে রবি হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে লুট হওয়া দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ইয়াকুব আলীর বাড়ির পাশের জমিতে রবি হোসেন অধিক গভীরতায় পুকুর খনন করায় আশপাশের স্থাপনা ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়া রবি হোসেন ইয়াকুব আলীর কাছে প্রায় দুই লাখ টাকা পাওনা রয়েছে বলেও দাবি করে আসছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যশোর শার্শা থানা পুলিশের ডিউটি অফিসার সূত্রে জানা গেছে,ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *