কাশিপুরে ট্রান্সফরমার দুই চোর আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে হাতেনাতে দুই চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে উপজেলার কাশিপুর বাজারে এই ঘটনা ঘটে। আটকের পর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে সদর ইউনিয়নের কাশিপুর বাজার সংলগ্ন মল্লিকপুর মাঠে কৃষক শাহিনুর রহমানের সেচপাম্পের ট্রান্সফর্মার খোলার চেষ্টা করছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে কৃষক শাহিনুর তাদের ধাওয়া দেন। পরে বাজারের নৈশপ্রহরী ও গ্রামবাসী এগিয়ে এসে দুইজনকে ধরে ফেলেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

আটক হওয়া দুই ব্যক্তি হলেন— খুলনার দিঘলিয়া উপজেলার মাসুম বিল্লাহ (২৮) এবং যশোর সদরের রাজারহাট সীতারামপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৫)। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা নিজেদের টাওয়ারের ব্যাটারি ও কেবল চোর বলে দাবি করলেও এলাকাবাসীর অভিযোগ, তারা সংঘবদ্ধ ট্রান্সফরমার চোরচক্রের সদস্য।

ভুক্তভোগী কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাশিপুর, মল্লিকপুরসহ আশপাশের এলাকায় একের পর এক ট্রান্সফরমার চুরির কারণে আমাদের সেচ কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *