বি’ ইউনিটে ৮৫% এর বেশি উপস্থিতি

শহিদ জয়:
গুচ্ছ পদ্ধতিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় রেখে ষষ্ঠবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এ স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ পরীক্ষায় যবিপ্রবি কেন্দ্রে ৭ হাজার ৪৩১ জন শিক্ষার্থীর আসন নির্ধারিত থাকলেও এর মধ্যে ৮৫ দশমিক ৪১ শতাংশের বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জিএসটি (গুচ্ছ) ভর্তি পরীক্ষার আওতায় এদিন মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নেন। আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, যবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যবিপ্রবি কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারের মাধ্যমে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিটি ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্য, বিএনসিসি, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

‘বি’ ইউনিটে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে, ছবি-সংগৃহীত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *