দড়াটানায় অজ্ঞানপার্টির খপ্পরে গৃহবধূ

শহিদ জয়:

যশোরের দড়াটানায় ইফতারি কিনতে গিয়ে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন জুলেখা খাতুন নামের এক গৃহবধূ।
গত শনিবার বিকেলে দড়াটানা ভৈরব হোটেলের সামনে এ ঘটনায়তিনি অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী জুলেখা খাতুন (৩৫) যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে জুলেখা খাতুন দড়াটানা ভৈরব হোটেলের সামনে ইফতারি কিনতে যান। এসময় অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য শুকিয়ে অচেতন করার চেষ্টা করে এবং বিভিন্ন এলাকায় ঘুরিয়ে কালেক্টরেট ভবনের সামনে নিয়ে যায়। সেখানে তার ব্যবহৃত ২৩ হাজার ৯৯৯ টাকা মূল্যের একটি রেডমি ১৫ টাচ মোবাইল ফোন, ৪ আনা ওজনের স্বর্ণের আংটি এবং ৭ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।
পরে জ্ঞান ফিরলে তিনি বিষয়টি পরিবারকে জানান এবং আত্মীয়-স্বজনদের সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছে,অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ফাইল-ছবি

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *