শহীদ মিনারে নিভে গেল কনটেন্ট ক্রিয়েটর রাকিবের প্রাণ : গুলি ও কুপিয়ে নৃশংস হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স: 

​রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ভিডিও কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫) মারা গেছেন। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিব পুরান ঢাকার নিমতলি এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি ভিডিও কনটেন্ট তৈরির কাজ করতেন।

​প্রত্যক্ষদর্শী ও বন্ধুদের দেওয়া তথ্যমতে, রাতে রাকিব তার কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় এক যুবক তাকে আড্ডার মাঝ থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে গুলির শব্দ শোনা যায়। শব্দ শুনে বন্ধুরা দৌড়ে গিয়ে শহীদ মিনারের ওপর রাকিবকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ রাকিবের মাথায় জখম এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। উপস্থিত জনতা ও পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান। ঘটনার পরপরই উপস্থিত লোকজন এক যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত ওই যুবক বর্তমানে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, রাকিবকে গুলি ও কোপানোর ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

১৫ মার্চ, ২০২৬  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *