নিরাপত্তার শঙ্কায় খুলনা-ঢাকা পদ্মা সেতু রুটে বাস বন্ধ : বিকল্প পথে আরিচা ঘাটের সিদ্ধান্ত

নিরাপত্তার শঙ্কায় খুলনা-ঢাকা পদ্মা সেতু রুটে বাস বন্ধ : বিকল্প পথে আরিচা ঘাটের সিদ্ধান্ত

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২৯ নভেম্বর ২০২৬

আগামী ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে সম্ভাব্য বিশৃঙ্খলা ও যানবাহনের নিরাপত্তার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাসগুলো পদ্মা সেতু হয়ে চলাচল বন্ধ করে দিয়েছে বেশিরভাগ পরিবহন সংস্থা। একই সঙ্গে এ রুটে নতুন করে টিকিট বিক্রিও স্থগিত রাখা হয়েছে। এর বদলে গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট দিয়ে রাজধানীতে বাস চালানোর পথ বেছে নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার পর থেকে পদ্মা সেতু পথে বাস চালানো বন্ধ করে দেয় ইমাদ পরিবহন। প্রতিষ্ঠানটির খুলনা শাখার ম্যানেজার মো. জাকির হোসেন জানান, যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর তথ্যমতে, শনিবার দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া তাঁদের একটি বাস বিকেলে পথে আটকে যায়; তবে গাড়িটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং কবে নাগাদ এ পথে পুনরায় বাস চালু হবে, তাও এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খুলনা ম্যানেজার মো. আব্দুল কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁদের বাস চলাচল করলেও সন্ধ্যার পর পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার বিকেল থেকেই পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার বাসের নতুন টিকিট দেওয়া বন্ধ করে দেওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকামুখী যাত্রীরা ভোগান্তি ও দোটানায় পড়েছেন।

এদিকে গোপালগঞ্জ হয়ে বাস চালানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি মো. জাহিদ খান শনিবার সন্ধ্যা ৬টার দিকে জানান, যাত্রীদের জানমালের নিরাপত্তা এবং গাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে গোপালগঞ্জ রুট আপাতত বন্ধ রাখা হচ্ছে; বিকল্প হিসেবে আড়িচা ঘাট হয়ে ঢাকায় বাস চলবে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিকল্প পথই বহাল থাকবে এবং বিষয়টি নিয়ে সন্ধ্যায় একটি সভা ডাকা হয়েছে বলেও জানান তিনি। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

রাতে যশোরের উপশহর, ঘোপ ও খাজুরা বাসস্ট্যান্ডে যুবদল-বিএনপির সতর্ক অবস্থান কর্মসূচি

গান, আলোচনা ও ফটোসেশনে যশোরে পালিত হলো নতুন সকালের বার্তার প্রতিনিধি সম্মেলন

যশোর আইনজীবী সমিতির ভোটে বড় জয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

মণিরামপুরের খেদাপাড়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক

সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *