গান, আলোচনা ও ফটোসেশনে যশোরে পালিত হলো নতুন সকালের বার্তার প্রতিনিধি সম্মেলন

গান, আলোচনা ও ফটোসেশনে যশোরে পালিত হলো নতুন সকালের বার্তার প্রতিনিধি সম্মেলন

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

প্রকাশনার দশ মাস পূর্তিতে প্রথমবারের মতো প্রতিনিধি সম্মেলন আয়োজন করেছে ‘দৈনিক নতুন সকালের বার্তা’। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে আবেগঘন পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পত্রিকার প্রকাশক ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আয়োজিত সভায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।

নির্ধারিত সময় সকাল ১১টা হলেও সকাল ৯টা থেকেই বিভিন্ন এলাকার প্রতিনিধিরা অডিটোরিয়ামে আসতে শুরু করেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছাড়াও খুলনা, কপিলমনি, পাইকগাছা, সাতক্ষীরা, তালা, আশাশুনি, শ্যামনগর, বাগেরহাট, মোংলা, ঝিনাইদহের কালীগঞ্জ, মাগুরার শালিখা এবং যশোরের চৌগাছা, ঝিকরগাছা, বাঁকড়া, শার্শা, বাগআঁচড়া, নাভারণ, কেশবপুর, মণিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া ও সদরের বসুন্দিয়া, চুড়ামনকাটি ও রুপদিয়াসহ নানা প্রান্তের প্রতিনিধিরা এতে যোগ দেন। নিজ নিজ অনুভূতি জানাতে গিয়ে পত্রিকাটির প্রতি ভালোবাসা ও স্বপ্নের কথা তুলে ধরেন তাঁরা এবং নিজেদের এলাকার খবর বেশি করে প্রকাশের তাগিদ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উন্মুক্ত আলোচনা পর্বে প্রতিনিধিরা নিজ নিজ কর্মএলাকায় পত্রিকার প্রচারসংখ্যা ও সংবাদ পরিবেশন নিয়ে কথা বলেন। প্রত্যন্ত অঞ্চলের পাঠকদের সাড়া ও প্রত্যাশার কথা উল্লেখ করে তাঁরা জানান, স্বল্প সময়েই পত্রিকাটি পাঠকমহলে পরিচিতি পেয়েছে। মানোন্নয়নে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত প্রচার বাড়ানোর প্রতিশ্রুতি দেন এবং নিজ নিজ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ও জীবনযাত্রার চিত্র তুলে ধরার লক্ষ্য নির্ধারণ করেন।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোরের সম্পাদক-প্রকাশক জাহিদ হাসান টুকুন। তিনি পত্রিকার সার্বিক উন্নয়নে পরামর্শ দেন এবং দৈনিক নতুন সকালের বার্তার উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেন। প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাইয়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে; এরপর এক সংকটময় সন্ধিক্ষণে যাত্রা শুরু করে পত্রিকাটি। জুলাই বিপ্লবোত্তর সময়ে প্রতিষ্ঠিত এ গণমাধ্যম উন্নয়ন অগ্রযাত্রায় এবং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি।

পত্রিকার পরিচালনা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস নীতি ও দর্শন নিয়ে আলোচনা করেন এবং প্রতিনিধি ও কর্মীদের আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, তাঁরা একটি আদর্শ ধারণ করলেও পত্রিকাটি হবে সর্বস্তরের পাঠকের এবং এখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের খবর স্থান পাবে।

ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব তাঁর বক্তব্যে বলেন, তাঁরা সবার কণ্ঠস্বর হতে চান। অতীতে নিরপেক্ষতার নামে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিলের প্রবণতা দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, সেই বৃত্ত ভাঙার লড়াইয়ে নেমেছেন তাঁরা। কোনো ধরনের হলুদ সাংবাদিকতাকে প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে অগ্রাধিকার দিয়ে কৃষক, শ্রমিক ও বঞ্চিত মেহনতি মানুষের কথা সামনে আনতে চায় পত্রিকাটি।

সভায় আরও বক্তব্য দেন যশোরের ব্যবসায়ী, সমাজসেবক ও এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য খন্দকার রশিদুজ্জামান রতন, শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসাইন এবং পেশাজীবী থানার সভাপতি জিএম আবু ফয়সাল। এ ছাড়া পত্রিকার সহকারী সম্পাদক জাহিদ আহম্মেদ লিটন, বার্তা সম্পাদক ইন্দ্রজিত রায়, ম্যানেজার এনামুল কবীর, ফটো সাংবাদিক রতন সরকার ও কম্পিউটার চিফ আমির হোসেন বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশেষ প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক। উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক এমএআর মশিউর এবং পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম।

আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন তরঙ্গ শিল্পী গোষ্ঠীর পরিচালক রিফাত আহম্মেদ হিমেল ও আবু বক্কর সিদ্দিকী আরাফাত। সবশেষে সম্মিলিত ফটোসেশনের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর আইনজীবী সমিতির ভোটে বড় জয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

মণিরামপুরের খেদাপাড়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক

সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *