স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমাবাজির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের ঘোপ, উপশহর ও খাজুরা বাসস্ট্যান্ড মোড় এলাকায় রাতের বেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে এসব এলাকায় পৃথক ও ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে খাজুরা বাসস্ট্যান্ড মোড়সহ সংশ্লিষ্ট এলাকার অবস্থান কর্মসূচি পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।
বিজ্ঞাপন
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজগার হোসেন, আজিজুর রহমান ও আবু হোসেন। এ ছাড়া অবস্থান কর্মসূচিতে আরও অংশ নেন যুবদল নেতা পলাশ মাহমুদ,কামরুজ্জামান চন্নু, বুলবুল আহমেদ,রনি, আসাদুল আলম ঝন্টু এবং আবু হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
দলীয় সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের নাশকতা, নৈরাজ্য ও বোমাবাজি প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক অবস্থান আরও সুসংহত রাখতেই রাতের এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ছবি সংগৃহীত।
