রাতে যশোরের উপশহর, ঘোপ ও খাজুরা বাসস্ট্যান্ডে যুবদল-বিএনপির  সতর্ক অবস্থান কর্মসূচি

রাতে যশোরের উপশহর, ঘোপ ও খাজুরা বাসস্ট্যান্ডে যুবদল-বিএনপির সতর্ক অবস্থান কর্মসূচি

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমাবাজির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের ঘোপ, উপশহর ও খাজুরা বাসস্ট্যান্ড মোড় এলাকায় রাতের বেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে এসব এলাকায় পৃথক ও ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে খাজুরা বাসস্ট্যান্ড মোড়সহ সংশ্লিষ্ট এলাকার অবস্থান কর্মসূচি পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজগার হোসেন, আজিজুর রহমান ও আবু হোসেন। এ ছাড়া অবস্থান কর্মসূচিতে আরও অংশ নেন যুবদল নেতা পলাশ মাহমুদ,কামরুজ্জামান চন্নু, বুলবুল আহমেদ,রনি, আসাদুল আলম ঝন্টু এবং আবু হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দলীয় সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের নাশকতা, নৈরাজ্য ও বোমাবাজি প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক অবস্থান আরও সুসংহত রাখতেই রাতের এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিরাপত্তার শঙ্কায় খুলনা-ঢাকা পদ্মা সেতু রুটে বাস বন্ধ : বিকল্প পথে আরিচা ঘাটের সিদ্ধান্ত

গান, আলোচনা ও ফটোসেশনে যশোরে পালিত হলো নতুন সকালের বার্তার প্রতিনিধি সম্মেলন

যশোর আইনজীবী সমিতির ভোটে বড় জয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

মণিরামপুরের খেদাপাড়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক

সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *