ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে চলমান ৮১ কিলোমিটার নদী খননের কাজ আগামী জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। এর পাশাপাশি আমডাঙ্গায় নতুন খাল কাটা এবং শিবসা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ঠিক রাখতে আরও প্রায় ৯০ কিলোমিটার খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে স্থানীয়দের বক্তব্য ও ভোগান্তির কথা গুরুত্বের সঙ্গে শোনা হয়েছে এবং সমাধানের পথ খুঁজতে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজের অগ্রগতি গত অর্থবছরে চোখে পড়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা কিছুটা সুফলও পেয়েছেন।

পানিসম্পদমন্ত্রী আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল ও নদী খনন কর্মসূচি নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহের জলাবদ্ধতার চিত্র সম্পর্কে অবগত আছেন এবং এ সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি।

এ ছাড়া সভায় যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির যথাযথ ব্যবহার এবং সেচসুবিধা বাড়াতে প্রস্তাবিত প্রকল্পের নানা দিক তুলে ধরা হয়। তবে স্থানীয় প্রতিনিধিরা সেচ প্রকল্পের বদলে নদী ও খালের পানিপ্রবাহ সচল রাখা, ধাপে ধাপে বিভিন্ন বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করা এবং জলাবদ্ধতা সমাধানে আলাদা ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানান।

পর্যালোচনা সভা শেষে পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবদহ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *