শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নিয়মিত মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং আজ শনিবার (২৮ নভেম্বর) পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার উলাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাটিপুকুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. নুরুজ্জামান (৩২) এবং লক্ষণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেদেপুকুর গ্রামের মো. নেবুর আলীর ছেলে মো. আবেদুল ইসলাম (৪২)। পুলিশ জানিয়েছে, নুরুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সেক্রেটারি এবং আবেদুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শার্শা থানায় রুজুকৃত মামলা নম্বর-২৩ (জিআর নম্বর-৩০২) এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছিল।

শার্শা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *