বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি শান্তি সমাবেশ আয়োজন করেছে বিএনপি। আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিপুর থানা বিএনপি ও কুয়াকাটা পৌর বিএনপিসহ সব সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বিজ্ঞাপন
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে সমাবেশে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি ও মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও মিজানুর রহমান টুটু বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহসভাপতি ইমরান বিশ্বাস ও গাজী সুলতান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন ও মো. সেলিম সিকদার এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন। ছবি প্রতিবেদক।
