মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি

মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

তারিখ: ২২ নভেম্বর ২০২৬

যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রনির সঙ্গে প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টাস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টায় ওসির নিজ কার্যালয়ে এ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার শওকত আলী, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাপ্তাহিক চৌগাছার প্রকাশক ও সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, প্রভাষক আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর, ফারুক আহমেদ এবং সাংবাদিক জুয়েল রানা, খালেদুর রহমান ও শিবলু রহমানসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চৌগাছা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মতবিনিময় সভায় মাদক নির্মূল এবং সীমান্তপথে মাদক পাচার ঠেকানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মাদকের বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্তকরণ এবং সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধে পুলিশের কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় নবাগত ওসি মেহেদী হাসান রনি মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা চান। জবাবে সাংবাদিক নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অপরাধ ও মাদকবিরোধী পদক্ষেপে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

ঝিকরগাছায় নতুন শিক্ষাবর্ষে কোটি টাকার বই বাণিজ্যের অভিযোগ : ‘পুশিং সেলে’ বিপাকে অভিভাবকেরা

চৌগাছার জগন্নাথপুর হানাদার মুক্ত দিবস পালিত : র‍্যালি ও স্মৃতিচারণ

সারাদেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ : অংশ নিলে...

কিভাবে চলবে কোটচাঁদপুরের বাকপ্রতিবন্ধী কবিরের ৪ সদস্যর সংসার?

কালীগঞ্জে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল : টাইব্রেকারে দামুড়হুদাকে হারিয়ে জয়ী হরিণাকুণ্ডু

কোটচাঁদপুরে ফসল চুরির প্রতিবাদ করায় জামায়াতের নারী ইউপি সদস্য প্রার্থীকে মারধর

কালীগঞ্জের বারোবাজারে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন : পুড়ে ছাই আসবাবপত্র

কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে ২৪১ কড়ি কইট্টা কচ্ছপ ও দুটি ঈগল অবমুক্ত

মহেশপুরে ১,৪৩১ বোতল স্কার্ফ সিরাপ ও প্রাইভেটকারসহ চালক গ্রেফতার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *