কালীগঞ্জের বারোবাজারে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন : পুড়ে ছাই আসবাবপত্র

কালীগঞ্জের বারোবাজারে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন : পুড়ে ছাই আসবাবপত্র

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি 

তারিখ: ২১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিল ও ফ্যানসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে বিএনপির ওই ওয়ার্ড কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং কিছু সময় সেখানে অবস্থান করে সরে পড়ে। সকালে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের এক নেতা ও সাবেক জনপ্রতিনিধির প্ররোচনায় ওই ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীরা রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এ কাজ করেছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, প্রকাশ্যে কিছু করার সাহস না পেয়ে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির অফিসে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে তিনি জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং তারা তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেবেন বলে আশা করা হচ্ছে।

হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান জানান, রাতের বেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ সব সরঞ্জাম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

এদিকে এলাকার সাধারণ বাসিন্দারা জানান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন। কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা চান না উল্লেখ করে তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই দীপঙ্কর মণ্ডলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া না দেওয়ায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, জরুরি প্রয়োজনেও অনেক সময় পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ফোনে পাওয়া যায় না; এর আগে বারোবাজার রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনার সময়ও তাঁর বক্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে ২৪১ কড়ি কইট্টা কচ্ছপ ও দুটি ঈগল অবমুক্ত

মহেশপুরে ১,৪৩১ বোতল স্কার্ফ সিরাপ ও প্রাইভেটকারসহ চালক গ্রেফতার

কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পুলিশ প্রশাসনে বড় রদবদল : ডিআইজি ও এসপিসহ ১৭ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি

দল ও মানুষের কল্যাণে মাহাবুবার রহমানের ত্যাগ চিরস্মরণীয় : কালীগঞ্জে স্মরণসভায় হামিদুল ইসলাম হামিদ

কালীগঞ্জে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বিল্লালের

ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

বর্ষায় কাদা-শুকনোয় ধুলায় নাকাল কোটচাঁদপুরবাসী

ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে কোটচাঁদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির সূচনা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *