কিভাবে চলবে কোটচাঁদপুরের বাকপ্রতিবন্ধী কবিরের ৪ সদস্যর সংসার?

কিভাবে চলবে কোটচাঁদপুরের বাকপ্রতিবন্ধী কবিরের ৪ সদস্যর সংসার?

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

তারিখ: ২২ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মাস্টার রোলের কর্মচারী ও ঐতিহ্যবাহী চাঁদ সওদাগর মাজারের খাদেম বাক-প্রতিবন্ধী কবির হোসেন দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। পারিশ্রমিক বন্ধ থাকায় চার সদস্যের পরিবার নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি ।

পৌরসভার রুদ্রপুর গ্রামের বাসিন্দা কবির হোসেন দীর্ঘদিন ধরে মাস্টার রোলের কর্মী হিসেবে চাঁদ সওদাগরের মাজারে পরিচ্ছন্নতাকর্মী ও খাদেমের দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তাঁর বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। কথা বলতে না পারা এই কর্মী বর্তমানে অভাবের তাড়নায় দিশেহারা হয়ে পড়েছেন; ঘরে খাবার সংকটের মাঝেও নিজের কষ্টের কথা জানানোর ভাষা তাঁর নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোটচাঁদপুরের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে জড়িত এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত চাঁদ সওদাগরের মাজারের দেখাশোনা ও পরিচ্ছন্নতার কাজ কবির হোসেন নিষ্ঠার সঙ্গে করলেও বর্তমানে মাজারটি যেমন অবহেলিত অবস্থায় রয়েছে, তেমনি মানবেতর জীবনযাপনের মুখে পড়েছেন এর সেবকও।

এ ঘটনায় কোটচাঁদপুরের সচেতন মহল ও এলাকাবাসী গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, একজন প্রতিবন্ধী ব্যক্তি নিয়মিত দায়িত্ব পালন করার পরও তাঁর বেতন আটকে থাকা অমানবিক। তাঁরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং নিয়মিত বেতন চালুর জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন।

এ বিষয়ে কোটচাঁদপুর পৌর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দ্রুত প্রশাসনিক উদ্যোগে কবির হোসেন তাঁর প্রাপ্য বেতন ফিরে পাবেন এবং পরিবার নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন—এমন প্রত্যাশাই করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চৌগাছার জগন্নাথপুর হানাদার মুক্ত দিবস পালিত : র‍্যালি ও স্মৃতিচারণ

সারাদেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ : অংশ নিলে...

কালীগঞ্জে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল : টাইব্রেকারে দামুড়হুদাকে হারিয়ে জয়ী হরিণাকুণ্ডু

কোটচাঁদপুরে ফসল চুরির প্রতিবাদ করায় জামায়াতের নারী ইউপি সদস্য প্রার্থীকে মারধর

কালীগঞ্জের বারোবাজারে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন : পুড়ে ছাই আসবাবপত্র

কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে ২৪১ কড়ি কইট্টা কচ্ছপ ও দুটি ঈগল অবমুক্ত

মহেশপুরে ১,৪৩১ বোতল স্কার্ফ সিরাপ ও প্রাইভেটকারসহ চালক গ্রেফতার

কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পুলিশ প্রশাসনে বড় রদবদল : ডিআইজি ও এসপিসহ ১৭ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *