জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয়ে যশোর সদর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয়ে যশোর সদর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২১ নভেম্বর ২০২৬

যশোর সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ‘থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এবং যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট অতিথিবৃন্দ এতে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন থানা ভবন নির্মিত হলে যশোর সদর থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব রূপ পাবে। এর ফলে নাগরিক সেবা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

উৎসবমুখর পরিবেশে যশোর পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও নথি যাচাই সম্পন্ন

সংবর্ধনা ও কেক কাটার মধ্য দিয়ে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যশোরের উপশহর ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে খুলনা আরআরএফে বদলি

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু ও ৩ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি

যশোরে ১৯ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার

স্বচ্ছতা বজায় রেখে কনস্টেবল নিয়োগের প্রত্যয় যশোর পুলিশ লাইন্স মাঠে প্রস্তুতি সভা

সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের নেতৃত্ব গড়তে যশোরে ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

চৌগাছার জগদীশপুর গ্রামের ৭শ বছরের তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে

শেখ হাসিনা দেশে ফিরলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে : মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *