মহম্মদপুরে মাকে অচেতন করে ৮ মাসের শিশুকন্যা ছিনতাইয়ের অভিযোগ

মহম্মদপুরে মাকে অচেতন করে ৮ মাসের শিশুকন্যা ছিনতাইয়ের অভিযোগ

জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে মাকে অচেতন করে কোল থেকে আট মাস বয়সী এক শিশুকন্যাকে ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ শিশুটির নাম রাশমিতা চক্রবর্তী। এ ঘটনায় শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহম্মদপুর-রাজাপুর সড়কের রাজাপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ শিশুর বাবা সমীর কুমার চক্রবর্তী মহম্মদপুর উপজেলা সদরের রাধানগর এলাকার বাসিন্দা এবং মহম্মদপুর বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তাঁর স্ত্রী নন্দীতা চক্রবর্তী আট মাস বয়সী মেয়ে রাশমিতাকে নিয়ে শীতের কাপড় কেনার উদ্দেশ্যে অটোরিকশায় করে বের হন। প্রথমে তিনি বাবার বাড়ি রাজাপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অটোরিকশাটিতে আগে থেকেই বোরকা পরিহিত দুই নারী যাত্রী হিসেবে ছিলেন বলে জানান শিশুটির মা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নন্দীতা চক্রবর্তীর দাবি, রাজাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীদের একজন তাঁর নাকের কাছে ফুলের মতো কিছু ধরেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁর কোল থেকে শিশুটিকে নিয়ে তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন রাস্তার পাশে অচেতন অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাঁরা তাঁকে বাড়িতে নিয়ে যান। জ্ঞান ফেরার পর কোলে শিশুকে না পেয়ে তিনি কান্নাকাটি ও চিৎকার শুরু করেন। ঘটনার পর থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী বলেন, ‘আমার স্ত্রী মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু বাড়িতে ফিরেছে একা। তার কাছ থেকে জানতে পেরেছি, পথে তাকে অচেতন করে কোল থেকে মেয়েকে নিয়ে গেছে। আমার স্ত্রীও ঠিকমতো কিছু বলতে পারছে না। আমি আমার মেয়েকে ফেরত চাই।’

এদিকে, ঘটনার খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে। বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার চেষ্টা চলছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা চলছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রকৃত ঘটনা কী, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির মা-বাবার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাঁদের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে অবশেষে পুকুরে মিলল নিখোঁজ শিশু রাসমিকার নিথর দেহ

মহম্মদপুরে ফুচকা বিক্রেতার পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা : ৯৯৯-এ ফোন করার পর পুলিশি হস্তক্ষেপেও ক...

কাত্যায়নী পূজায় রূপের আলোয় ঝলমলে মাগুরা

মহম্মদপুরের নাভা ও নদী ব্রিকস বন্ধ ঘোষণা

মহম্মদপুর চৌবাড়িয়া নিউ মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বো...

মহম্মদপুরে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে ফেরার পথে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মাগুরায় কলেজের ক্যাম্পাসে মিষ্টির ডিব্বার ভেতর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মহম্মদপুরে কাঠ ব্যবহার ও লাইসেন্স না থাকায় সীমান্ত ইটভাটা বন্ধ ঘোষণা

মাগুরায় ছাত্রলীগ নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু : জানাজায় যোগ দিলেন কারাবন্দী স্বামী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *