মহম্মদপুরে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে ফেরার পথে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মহম্মদপুরে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে ফেরার পথে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক নারীকে পথরোধ করে শ্লীলতাহানি, যৌন হয়রানি, মারধর ও ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজ্জ্বল কুমার দাস (২৩) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরও দুজনকে অভিযুক্ত করে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্বামী চান্দু মজুমদার। আহত ওই নারী বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর থেকে মহম্মদপুর উপজেলার দিঘা ইউনিয়নের আউনাড়া এলাকার পাথরঘাটা আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন ডলি মজুমদার (৩৮)। বাড়ির উত্তর পাশে পুকুরপাড়ে পৌঁছালে উজ্জ্বল কুমার দাস ও অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি তাঁর পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় অভিযুক্তরা ওই নারীকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ এবং টানাহেঁচড়া করে পাশের বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে ওই নারী চিৎকার করলে তাঁকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে অভিযুক্তরা তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীর চিৎকার শুনে তাঁর স্বামী ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় চান্দু মজুমদার ১০ নভেম্বর মহম্মদপুর থানায় উজ্জ্বল কুমার দাসকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

মাগুরায় কলেজের ক্যাম্পাসে মিষ্টির ডিব্বার ভেতর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মহম্মদপুরে কাঠ ব্যবহার ও লাইসেন্স না থাকায় সীমান্ত ইটভাটা বন্ধ ঘোষণা

মাগুরায় ছাত্রলীগ নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু : জানাজায় যোগ দিলেন কারাবন্দী স্বামী

মাগুরার শালিখায় দুই ক্লিনিকে কর্মচারী যখন ডাক্তার !

লুণ্ঠিত স্বর্ণ ভাগাভাগির দ্বন্দ্বে যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যা : মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার...

মহম্মদপুরে মধুমতী নদী থেকে আনুমানিক ষাটোর্ধ্ব অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শালিখায় গভীর রাতে প্রবাসী স্ত্রীর ঘরে আইনজীবী !

মহম্মদপুরে মধুমতি নদীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলায় লাখো মানুষের ঢল

মাগুরা কুচিয়ামোড়া ইউনিয়নে দুই পরীক্ষার্থীর অকাল মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *