মহম্মদপুরে ফুচকা বিক্রেতার পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা : ৯৯৯-এ ফোন করার পর পুলিশি হস্তক্ষেপেও কাজ হয়নি

মহম্মদপুরে ফুচকা বিক্রেতার পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা : ৯৯৯-এ ফোন করার পর পুলিশি হস্তক্ষেপেও কাজ হয়নি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

মাগুরার মহম্মদপুরে জীবিকার তাগিদে রাস্তায় ফুচকা বিক্রি করে সংসার চালানো এক অসহায় ব্যক্তির পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। নিজের শেষ সম্বল বসতভিটা ও পৈতৃক জমির আইনি অধিকার রক্ষার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী কোমল বৈরাগী।

গত ১৫ নভেম্বর রবিবার উপজেলার বাজার রাধানগর রাজবাড়ী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কোমল বৈরাগী অত্যন্ত দরিদ্র ও সাধারণ জীবনযাপন করেন এবং রাস্তায় ফুচকা বিক্রি করেই তাঁর তের সদস্যের পরিবারের অন্নসংস্থান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীর অভিযোগ, একটি প্রভাবশালী চক্র তাঁর এই পৈতৃক জমি জবরদখল করার পাঁয়তারা চালাচ্ছে। জমির মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে ইতোমধ্যে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। কোমল বৈরাগী জানান, আদালতের নিষেধাজ্ঞা ও বিচারাধীন বিষয়টি তোয়াক্কা না করে অভিযুক্তরা জমিতে জোরপূর্বক কাজ শুরু করলে তিনি বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পরবর্তীতে মহম্মদপুর থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয় এবং সাময়িকভাবে জমিতে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে। তবে অভিযোগ উঠেছে, পুলিশের সেই নির্দেশকে পুরোপুরি উপেক্ষা করে সংশ্লিষ্ট ব্যক্তিরা আবারও সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ জানান, ৯৯৯-এর মাধ্যমে একটি অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে জমিতে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ জানান, ৯৯৯-এর মাধ্যমে একটি অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে জমিতে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জমি ক্রয়সূত্রে বর্তমান মালিকানা দাবি করা শুভ, বিদ্যুৎ সাহা, কামরুল ও কৃষ্ণ সাহা সকল অভিযোগ অস্বীকার করে জানান, তাঁরা সম্পূর্ণ সঠিক ও বৈধ পন্থায় প্রকৃত মালিকের কাছ থেকে ওই জমি ক্রয় করেছেন এবং বর্তমানে তাঁদের নামে জমির নামজারি বা খারিজও সম্পন্ন হয়েছে। তাঁরা আরও জানান, কোমল বৈরাগী তাঁদের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করেছেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাঁদের দাবি, বিষয়টি সমাধানের জন্য কোমল বৈরাগীকে একাধিকবার থানায় সালিশ বা মীমাংসার জন্য ডাকা হলেও তিনি কোনো বৈধ কাগজপত্র বা দলিলপত্র নিয়ে উপস্থিত হননি।

স্থানীয় সমাজসেবক মেহেদী হাসান সবুজ এই বিষয়ে বলেন, “একজন সাধারণ মানুষের শেষ সম্বল হলো তাঁর পৈতৃক ভিটেমাটি। জমি নিয়ে যেকোনো ধরনের বিরোধ বা জটিলতার কারণে কেউ যেন অযথা ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে সকলেরই সতর্ক দৃষ্টি রাখা উচিত।”

এলাকাবাসীর প্রত্যাশা, জমির মালিকানা নিয়ে আদালতে চলমান আইনি বিরোধের চূড়ান্ত ও সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই যেন গায়ের জোরে জমির প্রাথমিক অবস্থার কোনো পরিবর্তন না করে। আদালতের বিচারাধীন বিষয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং আইনানুগ ব্যবস্থার মাধ্যমে ভুক্তভোগী কোমল বৈরাগীসহ সংশ্লিষ্ট সব পক্ষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে অবশেষে পুকুরে মিলল নিখোঁজ শিশু রাসমিকার নিথর দেহ

মহম্মদপুরে মাকে অচেতন করে ৮ মাসের শিশুকন্যা ছিনতাইয়ের অভিযোগ

কাত্যায়নী পূজায় রূপের আলোয় ঝলমলে মাগুরা

মহম্মদপুরের নাভা ও নদী ব্রিকস বন্ধ ঘোষণা

মহম্মদপুর চৌবাড়িয়া নিউ মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বো...

মহম্মদপুরে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে ফেরার পথে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মাগুরায় কলেজের ক্যাম্পাসে মিষ্টির ডিব্বার ভেতর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মহম্মদপুরে কাঠ ব্যবহার ও লাইসেন্স না থাকায় সীমান্ত ইটভাটা বন্ধ ঘোষণা

মাগুরায় ছাত্রলীগ নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু : জানাজায় যোগ দিলেন কারাবন্দী স্বামী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *