থানায় হামলার পর এবার বিএনপি এমপির বাড়িতে আগুন দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা

থানায় হামলার পর এবার বিএনপি এমপির বাড়িতে আগুন দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি নাশকতামূলক নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর এমন একটি ভার্চুয়াল বৈঠকের অডিও নির্দেশনার পরপরই আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আগুন দিয়েছে বলে স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা গেছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন এবং ইব্রাহিম হোসেন মুন অংশ নেন। ওই বৈঠকে নেতাকর্মীদের দেশজুড়ে সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরির বিভিন্ন উসকানিমূলক নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের কথিত অডিও রেকর্ডে মোজাম্মেল হককে আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করার লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত দুটি থেকে তিনটি করে বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিতে শোনা যায়। এছাড়া ওই বৈঠকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক হামলা চালানো এবং প্রয়োজনে প্রাণহানি ঘটানোর মতো চরম সহিংসতার উসকানি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। একই বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেও শোনা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাঁস হওয়া ওই অডিওতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ১৯ তারিখের লকডাউন ও হরতাল কর্মসূচিতে প্রতিটি ইউনিয়নে কয়েকটি করে বাড়ি পুড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণের বার্তা দিতে হবে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে হাসপাতালে পাঠানো কিংবা মেরে ফেলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। পাশাপাশি লাঠি, চেইন ও দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমে আগামী ৩০ তারিখের মধ্যে সরকার উৎখাতের লক্ষ্যে লাগাতার হরতাল পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কিছুক্ষণ আগেই সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে একদল নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং আটককৃত আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। পরপর ঘটে যাওয়া এসব সহিংস ঘটনায় পুরো টুঙ্গিপাড়া এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

টুঙ্গিপাড়ায় ফের বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে অগ্নিসংযোগ : এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন : গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহকে ফেনীতে বদলি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের ২টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে দিন-দুপুরে পুলিশের পিকআপে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের আক্রমণ : ২ পুলিশ সদস্য আহত

সন্তানদের সামনে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ !

সস্তার সিমে বিকাশ প্রতারণার জাল!

লোডশেডিংয়ের যন্ত্রণায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে রেললাইনে গিয়ে ঘুম : ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মর্মান্তিক ...

আদালতে কথা বলায় ক্ষুব্ধ হয়ে পেপারওয়েট নিক্ষেপ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *