স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বেনাপোল বলফিল্ড এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থলবন্দর পর্যন্ত গিয়ে শেষ হয়।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে যুবদল ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেশের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
বিজ্ঞাপন
মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। জনগণের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজপথে থাকার ঘোষণা দেন তারা।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক এমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

