যশোরের সাতমাইল বাজারে ইয়াবাসহ ষাটোর্ধ্ব মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের সাতমাইল বাজারে ইয়াবাসহ ষাটোর্ধ্ব মাদক কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সামছুর রহমান ওরফে সামছু (৬০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বাজারের একটি মিষ্টির দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আটক মো. সামছুর রহমান ওরফে সামছু যশোর কোতোয়ালী থানাধীন ১ নম্বর হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত গোলাম আলী বিশ্বাস ও মৃত রিজিয়া বেগমের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে ডিবির উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে দলটি ১ নম্বর হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বাজারে অবস্থিত ‘নিউ শিকদার সুইটস’ নামক মিষ্টির দোকানের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. সামছুর রহমানকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালানো হলে অবৈধ মাদকদ্রব্য ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলায় মাদকের বিস্তার রোধে গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে আ.লীগের ব্যানার তৈরি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুজনকে পিটুনি

যশোর শহরের প্রাণকেন্দ্রে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ : মিছিলের নির্দিষ্ট স্থান ও সময় নিয়ে ধোঁয়াশা

নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ

অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ৭০ বছরের বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

শেখহাটি এলাকায় তরুণীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

চৌগাছা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মেহেদী হাসানের যোগদান

ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যশোরে বিসিডিএসের প্রতিবাদ

শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য ফেরাতে যশোর যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *