ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের ভয়াবহ জলাবদ্ধতা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে জরুরি ভিত্তিতে পাঁচ দফা দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি পেশ করেন সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কারকাজ শেষ করা এবং আগামী মাঘী পূর্ণিমার আগেই জোয়ার-ভাটা ব্যবস্থাপনা বা টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু করার জোরালো দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবদহ অঞ্চলের ২৭টি বিলের পানি নিষ্কাশনের প্রধান ধমনি হরি নদীসহ অন্যান্য নদের বিভিন্ন অংশে এখনো চর জেগে রয়েছে এবং বিভিন্ন স্থানে ক্রস বাঁধ অপসারণ করা হয়নি। তাছাড়া আমডাঙ্গা খাল সংস্কারের জন্য কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও কাজের গতি অত্যন্ত মন্থর। নদীগুলোর তলদেশ সঠিকভাবে খনন না করায় এবং স্লুইচগেটের উজানে নেট-পাটার কারণে পানি আটকে রয়েছে। ফলে আগামী বর্ষা মৌসুমেও এই জনপদে চরম জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—চলতি শুষ্ক মৌসুমের মধ্যে আমডাঙ্গা খালের সংস্কারকাজ সম্পন্ন করা, টেকা ও হরি নদীর সব ক্রস বাঁধ অপসারণ ও অগভীর অংশ গভীর করা, মাঘী পূর্ণিমার আগেই দামুখালি বিলে টিআরএম চালু করা, অসমাপ্ত নদী খনন দ্রুত শেষ করা এবং ভবদহ অঞ্চলে সুনির্দিষ্ট মৎস্যঘের নীতিমালা কার্যকর করা।

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান আশ্বস্ত করে জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই আমডাঙ্গা খালের সংস্কারকাজ শেষ করার চেষ্টা চলছে এবং টেকা ও মুক্তেশ্বরী নদীর ক্রস বাঁধগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। তবে টিআরএম চালুর বিষয়টি সরকারের নীতিগত ও উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া মৎস্যঘের নীতিমালা বাস্তবায়নেও প্রশাসন তৎপর রয়েছে বলে জানান তিনি।

এ সময় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য শেখের বিশ্বাস, অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, ভগীরথ শিকদার, বিকাশ চন্দ্র মল্লিক ও রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভোমরা সীমান্তে গ্রেপ্তারের পর কেশবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মানিক যশোর কারাগারে

চৌগাছায় জামাতার লাঠির আঘাতে প্রাণ হারালেন শ্বশুর

যশোরের খোজারহাট গ্রামে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ : স্বামীর হাতে ধর্ষক আটক

বেনাপোলে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ : দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা

যশোর সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল : পারস্পরিক সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা জোরদার

অভয়নগরে ভুক্তভোগী বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত তিন বখাটে সন্তান দণ্ডিত

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ২৭ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের সাতমাইল বাজারে ইয়াবাসহ ষাটোর্ধ্ব মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর করলেন শিক্ষার্থীর বাবা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *