শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিকে দু-দফা হত্যার হুমকি

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিকে দু-দফা হত্যার হুমকি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৬ নভেম্বর ২০২৬

যশোরের শার্শায় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ প্রকাশের জেরে মনিরুল ইসলাম মনি নামের এক জ্যেষ্ঠ সাংবাদিককে দু-দফায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতার মোবাইল নম্বর থেকে গত রবিবার দুপুরে ও সন্ধ্যায় এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভোগার পাশাপাশি জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং যশোর থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী ‘দৈনিক লোকসমাজ’ পত্রিকায় শার্শা উপজেলার প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সাংবাদিক মহলের সূত্রে জানা গেছে, সাংবাদিকতার শুরুর দিন থেকেই বিভিন্ন অপরাধ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতা ও ঝুঁকি নিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন মনিরুল ইসলাম মনি। তাঁর এই সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতা উপজেলা ও জেলাজুড়ে সুপরিচিত।

ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিক মনি জানান, গত ১৪ নভেম্বর সকালে সন্ত্রাসী তোতা শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের কৃষক গোলাম হোসেন বুদো (৪৫), জামিরুল ইসলাম (৪৫), তাঁর ছোট ভাই আমিরুল ইসলাম (৪০) এবং মহসিনকে (৩২) বেদমভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এই ন্যক্কারজনক ঘটনার ওপর ভিত্তি করে রবিবার ‘শার্শায় চাঁদার টাকা না পেয়ে চার কৃষককে মারধরের অভিযোগ সন্ত্রাসী তোতার বিরুদ্ধে’ শিরোনামে দৈনিক লোকসমাজ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই সন্ত্রাসী তোতা তার ব্যবহৃত (০১৭৯৮৩১৮০২৮) নম্বর থেকে সাংবাদিক মনির মুঠোফোনে কল করে দুপুর ও সন্ধ্যায় দু-দফা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় সে বলে, “তুই কোথায়? আমি তোর মুখোমুখি হতে চাই। তুই আমার নামে নিউজ করেছিস কেন? সংবাদ প্রকাশ করে আমার কিচ্ছু হবে না…” বলে তাঁকে সরাসরি হত্যার হুমকি দেয়।

সহকর্মীকে এমন নজিরবিহীন হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন বলেন, “সাংবাদিক মনি সম্পর্কে সবাই জানেন। তাঁর সাহসী রিপোর্টের কারণে বহু অন্যায়-অনিয়ম ও অপরাধের সত্যতা উন্মোচিত হয়েছে। সমাজের নানা অনিয়ম তুলে ধরাই সাংবাদিকদের মূল কাজ। পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে একজন সংবাদকর্মীকে সরাসরি হত্যার হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত এই হুমকিদাতাকে আইনের আওতায় আনা হোক এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভুক্তভোগী সাংবাদিক থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হচ্ছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভোমরা সীমান্তে গ্রেপ্তারের পর কেশবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মানিক যশোর কারাগারে

চৌগাছায় জামাতার লাঠির আঘাতে প্রাণ হারালেন শ্বশুর

যশোরের খোজারহাট গ্রামে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ : স্বামীর হাতে ধর্ষক আটক

বেনাপোলে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ : দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা

যশোর সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল : পারস্পরিক সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা জোরদার

অভয়নগরে ভুক্তভোগী বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত তিন বখাটে সন্তান দণ্ডিত

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ২৭ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের সাতমাইল বাজারে ইয়াবাসহ ষাটোর্ধ্ব মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর করলেন শিক্ষার্থীর বাবা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *