অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান  শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৪ নভেম্বর ২০২৬

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে বিট পুলিশিং কমিটির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের প্রাণকেন্দ্র গোগা বাজার এবং পাঁচভুলট বাজারে পৃথকভাবে এই দুটি সভা আয়োজিত হয়।

আয়োজিত সভাগুলোতে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সামাজিক অপরাধ নির্মূলে সাধারণ মানুষের করণীয় ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনী সবসময় সজাগ ও তৎপর রয়েছে। তবে একার পক্ষে সমাজ থেকে মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো ব্যাধি পুরোপুরি উপড়ে ফেলা কঠিন। এজন্য এলাকার সচেতন নাগরিকদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। অপরাধী যেই হোক না কেন, তাদের কোনো ধরনের আশ্রয় বা প্রশ্রয় দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ওসি আরও উল্লেখ করেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টাই কেবল একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম, গোগা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সবুজ হোসেন এবং গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে উপস্থিত বক্তারা অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে পারস্পরিক আস্থা, নিবিড় যোগাযোগ এবং সমন্বয় আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সীমান্তবর্তী এই ইউনিয়নে পুলিশের এমন জনসম্পৃক্ততামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ঐতিহ্যের যাত্রায় আধুনিকতার ছোঁয়া যশোর আইনজীবী সমিতিতে : চালু হলো অনলাইন অটোমেশন

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে শার্শার সেই লম্পট দপ্তরি সুমনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

থার্মাল ড্রোন, নাইট ভিশন ও আধুনিক প্রযুক্তিতে মোড়ানো সীমান্ত

শার্শায় ৯৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

চৌগাছায় খননকৃত কপোতাক্ষ নদের জমি দখলের মহোৎসব : প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ বেড়া নির্মাণ

ডা. উষার স্বেচ্ছাশ্রমের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন যশোর জেলা বিএনপির

যশোরের দুই থানার ওসির পারস্পরিক রদবদল

যশোরে বিদেশি মদ ও প্রাইভেটকারসহ মধুখালী ও গলাচিপার দুই মাদক ব্যবসায়ী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *