স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
যশোরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ১৪ নভেম্বর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এই সফল অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পাচার চক্র দমনের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়। আজকের অভিযানে জব্দকৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে ৭৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৬টি কম্বল, ১৪টি চাদর, ৪ কেজি জিরা, ৩৪ প্যাকেট ফুসকা, ৯ কেজি কিসমিস এবং ৮৯৮ পিস বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
