বেনাপোলে ১২ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকস জব্দ

বেনাপোলে ১২ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকস জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৪ নভেম্বর ২০২৬

যশোরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ১৪ নভেম্বর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পাচার চক্র দমনের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়। আজকের অভিযানে জব্দকৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে ৭৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৬টি কম্বল, ১৪টি চাদর, ৪ কেজি জিরা, ৩৪ প্যাকেট ফুসকা, ৯ কেজি কিসমিস এবং ৮৯৮ পিস বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা।  ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

যশোরে ‘প্যারেন্টিং : আদর্শ প্রজন্ম গঠন’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত : প্রযুক্তির আসক...

ঝিকরগাছা সফরে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার কেমিক্যালের চালান জব্দ

যবিপ্রবির সিএসই বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাইটস যশোর'র 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয...

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *